মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনের কথা ভাবছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনের কথা ভাবছেন ট্রাম্প
নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ৮:৩৮ পিএম

ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে তাদের সামরিক অভিযান জোরদার করতে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে। মার্কিন একজন কর্মকর্তা এবং এ বিষয়ে অবগত আরও তিন জন জানিয়েছে, ইরানের বিরুদ্ধে অভিযানের সম্ভাব্য পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন সামরিক বাহিনী।

এই অতিরিক্ত সেনা মোতায়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও বিকল্প দেবে, কারণ ইরান যুদ্ধ এখন তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। আর ট্রাম্পও যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম বাড়ানোর বিষয়টি বিবেচনা করছেন।

সূত্রগুলো জানায়, সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করা। এই মিশন মূলত বিমান ও নৌবাহিনীর মাধ্যমে পরিচালিত হবে। তবে প্রণালিটি নিরাপদ রাখতে ইরানের উপকূলে মার্কিন সেনা মোতায়েনের বিষয়টিও বিবেচনায় থাকতে পারে বলে জানিয়েছে চারটি সূত্র।

যুক্তরাষ্ট্রের এই সামরিক পরিকল্পনা নিয়ে নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে তথ্য দিয়েছে সূত্রগুলো। এছাড়া ট্রাম্প প্রশাসন খার্গ দ্বীপে স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনাও আলোচনা করেছে। এই দ্বীপটি ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানির কেন্দ্র। তবে একজন কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এমন অভিযান অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, কারণ ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে সহজেই ওই দ্বীপে আঘাত হানতে সক্ষম।

সর্বশেষ

আরো পড়ুন
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

খেলাধুলা
ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

শিক্ষা
ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

আইন-আদালত
জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

ক্যাম্পাস
সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সারাদেশ
কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

আইন-আদালত
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা