হরমুজে টোল দেওয়া জাহাজ কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি

হরমুজে টোল দেওয়া জাহাজ কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
০২ মে ২০২৬, ১০:৩৯ পিএম

হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলের জন্য ইরানকে ‘টোল’ বা অর্থ পরিশোধ করলে সংশ্লিষ্ট জাহাজ কোম্পানিগুলোকে শাস্তির মুখে পড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় শুক্রবার (১ মে) যুক্তরাষ্ট্রের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) এক সতর্কবার্তায় জানায়, ইরান সরকারের কোনো সংস্থাকে অর্থ দেওয়া মার্কিন ব্যক্তি ও কোম্পানিগুলোর জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি অ-মার্কিন কোম্পানিগুলোও অর্থ পরিশোধ করলে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওএফএসি তাদের বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, ইরানের বন্দর বা জাহাজ খাতের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো পক্ষকে অর্থ দিলে তা বড় ধরনের আইনি ও আর্থিক ঝুঁকি তৈরি করবে।

ওএফএসি আরও বলেছে, শুধু নগদ অর্থ নয়, ডিজিটাল কারেন্সি বা কোনো ধরনের বিনিময় কিংবা দূতাবাসের মাধ্যমে অনুদান দিলেও তা নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালিদিয়ে নৌযান চলাচল ব্যাপকভাবে সীমিত করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে।

ইরান এই অবরোধের আওতায় জাহাজ আটক করাকে ‘সমুদ্র ডাকাতি’ হিসেবে আখ্যা দিয়েছে।

তেহরান দাবি করেছে, প্রণালি দিয়ে নির্বিঘ্নে চলাচলের জন্য তারা জাহাজগুলোর কাছ থেকে টোল আদায় করছে। দেশটির পার্লামেন্টের উপ-স্পিকার হামিদ-রেজা হাজি বাবাই গত সপ্তাহে দাবি করেন, এই টোল থেকে প্রাপ্ত প্রথম অর্থ ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে।

তবে টোলের পরিমাণ, কীভাবে তা আদায় করা হয়েছে বা কারা অর্থ দিয়েছে—এসব বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে বিবিসি।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ