কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

আইন-আদালত
কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার
০৩ জুলাই ২০২৬, ৯:৩৪ পিএম

যশোরের কেশবপুরে বিশেষ অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করেছে কেশবপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুনের সার্বিক দিকনির্দেশনায় একাধিক পুলিশ টিম উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মোকলেচুর রহমান, সাইমুন হোসাইন ও যোগেশ চন্দ্র, সহকারী উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) ইস্রাফিল ও মামুনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মোল্লার ছেলে হাবিবুর রহমান (৩৫), আলতাপোল গ্রামের মফেজ খাঁর ছেলে শহিদুল ইসলাম খাঁ (৪২), ছোটপাথরা গ্রামের আব্দুল আহাদ আলী গাজীর ছেলে আবু তালেব গাজী (৩০), হাবাসপোল গ্রামের আবু বক্কার সিদ্দিকীর ছেলে সোহেল রানা শিমুল (৪৫), কাবিলপুর গ্রামের মৃত সামছুর গাজীর ছেলে বাচ্চু গাজী (৪০) এবং সাবদিয়া গ্রামের মৃত কদম আলী সরদারের ছেলে আব্দুল আজিজ (৪০)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সবাই বিভিন্ন মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক জারিকৃত ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত করে রাতভর অভিযান পরিচালনা করে পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন বলেন, “বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের শুক্রবার সকালে যশোরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশের দাবি, অপরাধ দমন এবং পলাতক আসামিদের আইনের আওতায় আনতে কেশবপুর থানা পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সর্বশেষ

আরো পড়ুন
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

খেলাধুলা
ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

শিক্ষা
ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

আইন-আদালত
জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

ক্যাম্পাস
সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সারাদেশ
কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

আইন-আদালত
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা