গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত, নিশ্চিত করল ইরান

গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত, নিশ্চিত করল ইরান
নিউজ ডেস্ক
১৯ মার্চ ২০২৬, ৩:০৭ এএম
ইসরায়েলের বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এর আগে আজ বুধবার (১৮ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইরানি মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন। এর কয়েক ঘণ্টা পর ইরানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হলো। খবর আল-জাজিরার।

গতকাল মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি এবং আধা সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানিও নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার সহকর্মীদের কাপুরুষোচিত হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, তারা আমাদের হৃদয় ভেঙে দিয়েছে। ইরান আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাবে।

খবরে বলা হয়, ইসমাইল খাতিবকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির ঘনিষ্ঠ ও বিশ্বস্ত ব্যক্তি হিসেবে বিবেচনা করতেন ইসরায়েলি সামরিক বিশ্লেষকরা।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাটজ জানান, তিনি ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি সামরিক বাহিনীকে তাদের নজরে থাকা অন্যান্য ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তাদের নির্মূল করার স্থায়ী ক্ষমতা দিয়েছেন। প্রতিবার তাদের পৃথক অনুমোদনের প্রয়োজন হবে না।

গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ও গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিবসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সম্পর্কে তথ্যের জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির তথ্যমতে, আজ বুধবার তেহরানে লারিজানি ও সোলেইমানির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও শোকাহত ব্যক্তিরা অংশ নেন।

লারিজানি ইরানের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ইতিপূর্বে পশ্চিমাদের সঙ্গে দেশটির পারমাণবিক আলোচনায় নেতৃত্ব দিয়েছিলেন এবং সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

গত মঙ্গলবার ইরান লারিজানি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করার পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলজাজিরাকে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও উপলব্ধি করতে পারেনি, ইরানের সরকার কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়।

সর্বশেষ

আরো পড়ুন
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

খেলাধুলা
ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

শিক্ষা
ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

আইন-আদালত
জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

ক্যাম্পাস
সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সারাদেশ
কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

আইন-আদালত
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা