সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫: বাড়িঘর ভাঙচুর

সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫: বাড়িঘর ভাঙচুর
০২ জুন ২০২৬, ৯:৩৯ পিএম

ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।


 সোমবার (১ জুন) রাতে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবাংরাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য নিয়ে মো. মনির মোল্যা ও বিল্লাল মোল্যার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। চলমান বিরোধের জেরে সোমবার রাত ৮টার দিকে মনির মোল্যার সমর্থক রুহুল ফকিরের সাথে বিল্লাল মুন্সির সমর্থক আহাদ মুন্সির কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায় খবর পেয়ে উভয়পক্ষের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।


প্রায় দুই ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এ সময় হামলা পাল্টা হামলা চালিয়ে উভয়পক্ষের অন্তত পাঁচটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে প্রায় ১৫ জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

সারাদেশ
যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

গণমাধ্যম
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

অপরাধ ও দুর্নীতি
বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

আটককৃত মালামালের মূল্য ৩,১৯,৪০০/-(তিন লক্ষ ঊনিশ হাজার চারশত) টাকা। / বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

সারাদেশ
হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

সারাদেশ
হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

সারাদেশ
হোসেনপুরে গোবিন্দপুর–হাজীপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

হোসেনপুরে গোবিন্দপুর–হাজীপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

সারাদেশ