সক্রিয় পুলিশিং এবং গোয়েন্দা-নির্ভর পুলিশিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Pro-Active Policing ও Intelligence Lead Policing বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নোয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মঙ্গলবার (২ জুন) "Pro-Active Policing" এবং "Intelligence Lead Policing" বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন । তিনি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী পুলিশিং কার্যক্রম আরও জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা তথ্যভিত্তিক কার্যক্রম পরিচালনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থার উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা জনগণের আস্থা অর্জন এবং কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষায় Pro-Active Policing ও Intelligence Lead Policing-এর গুরুত্ব তুলে ধরেন।
পুলিশ মিডিয়া সেল, নোয়াখালীর পক্ষ থেকে জানানো হয়, আধুনিক ও দক্ষ পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের কর্মশালা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন