হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

সারাদেশ
হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত
০৩ জুন ২০২৬, ৬:৫৯ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পূর্ব দ্বিপেশ্বর এলাকায় অটোরিকশার ধাক্কায় মোঃ হাফিজ উদ্দিন (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার পূর্ব দ্বিপেশ্বর ৭ নম্বর ওয়ার্ডে রাজু মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাফিজ উদ্দিন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সামনে থেকে দ্রুতগতিতে আসা একটি

অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে থাকা একটি নিমগাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হাফিজ উদ্দিন পূর্ব দ্বিপেশ্বর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত আফতাব উদ্দিন ও মৃত জাহেরার ছেলে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি চালাচ্ছিলেন পাভেল (২২), পিতা চান্দু মিয়া, একই এলাকার বাসিন্দা। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সর্বশেষ

আরো পড়ুন
বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

সারাদেশ
যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

গণমাধ্যম
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

অপরাধ ও দুর্নীতি
বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

আটককৃত মালামালের মূল্য ৩,১৯,৪০০/-(তিন লক্ষ ঊনিশ হাজার চারশত) টাকা। / বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

সারাদেশ
হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

সারাদেশ
হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

সারাদেশ
হোসেনপুরে গোবিন্দপুর–হাজীপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

হোসেনপুরে গোবিন্দপুর–হাজীপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

সারাদেশ