হোসেনপুরে গোবিন্দপুর–হাজীপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম

সারাদেশ
হোসেনপুরে গোবিন্দপুর–হাজীপুর সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মাজহারুল ইসলাম
০৩ জুন ২০২৬, ৬:৫৭ পিএম

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর চৌরাস্তা বাজার থেকে হাজীপুর বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সংসদ সদস্য মাজহারুল ইসলাম।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আওতায় প্রায় ৩ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে

বাস্তবায়নাধীন এ সড়ক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে বলে আশা করছেন স্থানীয়রা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন, মোহাম্মদ সাহাবুল ইসলাম, জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরীর, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহর কায়সার শহীদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম নৌশাদ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিক মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম হিমেল, উপজেলা যুবদলের সদস্য সচিব এবিএম জহির উদ্দিন সোহেল, গোবিন্দপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা প্রমুখ। পরে সড়ক উন্নয়ন কাজের সফল বাস্তবায়ন কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সুরাটি আহম্মাদীয়া ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা কামাল উদ্দিন। এসময় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরো পড়ুন
বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

সারাদেশ
যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

গণমাধ্যম
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

অপরাধ ও দুর্নীতি
বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

আটককৃত মালামালের মূল্য ৩,১৯,৪০০/-(তিন লক্ষ ঊনিশ হাজার চারশত) টাকা। / বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

সারাদেশ
হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

হবিগঞ্জে ৭ লাখ টাকার গাঁজা সহ আটক ১

সারাদেশ
হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত