কাদা পানি ছিটানোকে কেন্দ্র করে যশোরে ট্রাক চালককে রডপেটা

কাদা পানি ছিটানোকে কেন্দ্র করে যশোরে ট্রাক চালককে রডপেটা

২৬ মে দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।আহত চালকের নাম শাকিল (২২)। তিনি যশোরের ঘুনি এলাকার আব্দুল হালিমের ছেলে।

২৬ মে ২০২৬, ৫:২৮ পিএম

সামান্য কাদা পানি ছিটকে লাগার জের ধরে যশোর সদর উপজেলার বসুন্দিয়া দোলন ঘাট গেট এলাকায় এক ট্রাক চালককে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ২৬ মে দুপুর ১২টার দিকে এই হামলার ঘটনা ঘটে।আহত চালকের নাম শাকিল (২২)। তিনি যশোরের ঘুনি এলাকার আব্দুল হালিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় 'রূপসা বাবলা' নামের একটি পরিবহনের চাকা থেকে কাদা পানি ছিটকে চালক শাকিলের গায়ে লাগে। ওই গাড়ির চালকের বাড়ি প্রেমবাগ এলাকায়। কাদা লাগার বিষয়টি নিয়ে দুই চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে ৩/৪ জন অজ্ঞাতনামা যুবক লোহার রড নিয়ে শাকিলের ওপর অতর্কিত হামলা চালায়।

পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা এখন আশঙ্কামুক্ত।এই ঘটনায় ক্ষুব্ধ আহতের পরিবার হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ