বদলগাছীতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক রোগীর মৃত্যু

সারাদেশ
বদলগাছীতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক রোগীর মৃত্যু

মানসিক ভারসাম্যহীন রফিকুল ইসলামের আগুনে পোড়া মরদেহ

২৭ মে ২০২৬, ১০:৪৫ পিএম

নওগাঁর বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের হলুদবিহার গ্রামের জোড়পুকুরিয়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রফিকুল ইসলাম (৪০) নামের এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি পার্শ্ববর্তী কোলা ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হলুদবিহার জোড়পুকুরিয়া এলাকার সরকারি খাসজমিতে কয়েকটি অসহায় পরিবার মানবেতর জীবনযাপন করছিল। বুধবার হঠাৎ একটি বসতঘরে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। ওই সময় ঘরের ভেতরে আটকে ছিলেন রফিকুল ইসলাম।

ঘটনাস্থলটি জনবসতি থেকে কিছুটা দূরে ও বিচ্ছিন্ন এলাকায় হওয়ায় আগুন লাগার সময় সেখানে কোনো পুরুষ মানুষ উপস্থিত ছিলেন না। স্থানীয় নারীরা জীবন বাজি রেখে তাকে উদ্ধারের চেষ্টা চালালেও শেষ পর্যন্ত জীবিত বের করে আনতে পারেননি।

স্বজন ও এলাকাবাসী জানান, প্রায় চার মাস আগে একই এলাকার একটি পুকুরে ডুবে মারা যান রফিকুল ইসলামের ভাই। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই রফিকুলের মানসিক অবস্থার অবনতি হতে থাকে। গত প্রায় দুই মাস ধরে তার আচরণ অস্বাভাবিক হয়ে পড়ায় পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে আটকে রাখতেন।

চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটানো পরিবারটি দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পর সর্বশেষ হলুদবিহারের জোড়পুকুরিয়া এলাকার সরকারি খাসজমিতে আশ্রয় নেয়। পরিবারের উপার্জনক্ষম কেউ না থাকায় বৃদ্ধা মা সুফিয়া বেগম (৫৬) ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। একমাত্র ছেলের এমন করুণ মৃত্যুতে তিনি প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে বদলগাছী থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান বলেন, থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন রফিকুল ইসলামের মাধ্যমেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

ঘটনাস্থলে দেখা যায়, একদিকে আগুন নেভানোর চেষ্টা, অন্যদিকে ছেলেকে হারানোর শোকে মায়ের হৃদয়বিদারক আহাজারি। এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ

আরো পড়ুন
বদলগাছীতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক রোগীর মৃত্যু

বদলগাছীতে অগ্নিদগ্ধ হয়ে মানসিক রোগীর মৃত্যু

সারাদেশ
পীরগঞ্জে টুকুরিয়া হাটে উপচে পড়া ভিড়: জমে উঠেছে ঈদের শেষ মুহূর্তের পশুর হাট

পীরগঞ্জে টুকুরিয়া হাটে উপচে পড়া ভিড়: জমে উঠেছে ঈদের শেষ মুহূর্তের পশুর হাট

বাণিজ্য-অর্থনীতি
৪৯ বিজিবির অভিযানে চোরাচালানী মালামালসহ আটক-১

আটককৃত মালামালের মূল্য ১৫,৯৫,৩৯০/- (পনের লক্ষ পঁচানব্বই হাজার তিনশত নব্বই)টাকা। / ৪৯ বিজিবির অভিযানে চোরাচালানী মালামালসহ আটক-১

সারাদেশ
গোবিপ্রবি'তে ঈদুল আযহা উপলক্ষে ক্যাম্পাসে কোরবানির আয়োজন

গোবিপ্রবি'তে ঈদুল আযহা উপলক্ষে ক্যাম্পাসে কোরবানির আয়োজন

ক্যাম্পাস
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদের দিন শিবিরের ‘মেজবান-ই-ঈদ'

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঈদের দিন শিবিরের ‘মেজবান-ই-ঈদ'

ক্যাম্পাস
ঈদের দিন মাত্র ৪ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে যশোর, কর্মীদের জন্য লাখ টাকার পুরস্কার ঘোষণা

ঈদের দিন মাত্র ৪ ঘণ্টায় বর্জ্যমুক্ত হবে যশোর, কর্মীদের জন্য লাখ টাকার পুরস্কার ঘোষণা

জাতীয়
ঈদ উপলক্ষে সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

ঈদ উপলক্ষে সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ বিতরণ

সারাদেশ