বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেল ছেলের, হাসপাতালে মা

সারাদেশ
বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেল ছেলের, হাসপাতালে মা

'চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'

২৬ মে ২০২৬, ৫:২৯ পিএম

ঝড়ে ছিঁড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ৭ বছরের শিশু হাসান মারা গেছে। আর তাকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছে তার মা সালমা খাতুন (৩৪)। 

মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের হোগলবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে।নিহত হাসান হোগলবাড়িয়া গ্রামের শাহীনুর রহমানের ছেলে এবং আহত সালমা, শাহীনের স্ত্রী। 

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল  অফিসার (আরএমও) ডা. হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরের দিকে ঝড় এবং বৃষ্টিপাতের ফলে শাহীনুর রহমানের বাড়ির বৈদ্যুতিক তার ছিঁড়ে যায়। সকাল ১১টার দিকে হাসান ছিঁড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুতায়িত হয়। এ সময় হাসানের মা সালমা খাতুন ছেলেকে বাঁচাতে গেলে তিনিও গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাদের দু'জনকে উদ্ধার করে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু হাসানকে মৃত ঘোষণা করেন।

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হুমায়ুন কবীর জানান, গুরুতর আহত সালমা খাতুনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর ছেলে হাসানকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ