মাইজদী বাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সারাদেশ
মাইজদী বাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাইজদী বাজারে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

২৭ মে ২০২৬, ১২:০২ পিএম

নোয়াখালীর মাইজদী বাজার আনসার ক্যাম্পের পাশে এতিমখানার সামনের একটি পুকুরে পানিতে ডুবে ১০ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি অসাবধানতাবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে তাকে পানির নিচ থেকে তুলে আনে। তবে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের প্রতি আরও সতর্ক নজরদারির আহ্বান জানিয়েছেন।