সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল ফিতরের নামাজ আদায়

সারাদেশ
সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদুল ফিতরের নামাজ আদায়
২০ মার্চ ২০২৬, ২:২২ পিএম

মধ্যে প্রচ্যের দেশ সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতরের নামাজ পড়লেন মৌলভীবাজার জেলার শতাধিক পরিবারের মুসল্লিরা। নামাজ আদায় শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়।


শুক্রবার(২০ মার্চ) সকাল ৭টায় মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক বাসায় প্রতি বছরের ন্যায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।


নামাজে বিভিন্ন এলাকা থেকে আগত নারী ও পুরুষ মুসল্লিরা অংশ নেন। নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পির সাহেব উজান্ডি)।


মুসল্লিরা আগামীতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সবাই একত্রে একই দিনে ঈদের নামাজ আদায় করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। পাশ্ববর্তী জেলা ও অনেক দূর-দূরান্ত থেকে থেকেও মানুষ এখানে ঈদের নামাজ পড়তে আসেন।