চাল-ডাল চাই না; চাই রাস্তার উন্নতি
"চাল-ডাল চাইনা, উন্নত রাস্তা রাস্তা চাই"এমনি অনুভূতি প্রকাশ করলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার অলুয়া গ্রামের সাধারণ মানুষেরা। তাদের দাবি আটা-চাল চাই না; চাই শুঊু রাস্তার উন্নয়ন। বর্ষাকালে ঘর থেকে বাহির হওয়া যায় না। যোগাযোগ ব্যবস্থা এতই নাজুক নিজ চোখে না দেখলে কেউ বুঝবেনা। গতকাল এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান, ওই গ্রামের বারবার চেয়ারম্যান ও মেম্বার নির্বাচিত হয়েছেন। গ্রামের অধিকাংশ ছেলে ও মেয়েরা যেমন বিভিন্ন জায়গায় পড়ালেখা করছেন তেমনি, কৃষকের সংখ্যাও কম নয়। প্রতিনিয়ত রাস্তায় দুর্ভোগের শিকার হতে হয়েছে। তারা বলেন, স্বাধীনতার পর থেকেই উপজেলার অলুয়া গ্রামের রাস্তার উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে। যদিও চেয়ারম্যান, মেম্বার নির্বাচিত হয়েছেন তবে গ্রামের রাস্তার উন্নয়ন করেননি। এছাড়া বাহুবল উপজেলার সবকটি রাস্তাঘাটের করুন দশা দেখা দিয়েছে। চলিতাতলা- বক্তারপুর; বাহুবল- রশিদপুর; বাহুবল বাজার- পুরান মোড়ি সহ অধিকাংশ রাস্তার বেহাল দশা। যুগযুগ ধরে অবহেলিত হয়ে আছে "বাহুবল"। রাস্তার উন্নয়নে যেন কেউ নেই।
আপনার মতামত লিখুন