ঈদে জুয়া খেলায় বাধা দেওয়ায় বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ, মামলার প্রস্তুতি
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জুয়া খেলাকে কেন্দ্র করে বাধা দেওয়ায় এক বিএনপি কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় টেকনাফ থানা-এ মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
ভুক্তভোগীর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, অভিযুক্ত হামলাকারীরা নাইট্যংপাড়া এলাকার মোটর শ্রমিক লীগের সক্রিয় নেতাকর্মী। হামলার ঘটনায় সরাসরি জড়িত ছিলেন মিনহাজ উদ্দিন মিনা, সাইফুল ইসলাম, তারেক ও রিয়াজ উদ্দিনসহ আরও অজ্ঞাতনামা কয়েকজন।
অভিযোগে আরও বলা হয়, ঈদ উপলক্ষে এলাকায় চলমান জুয়া খেলায় বাধা দেওয়াকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী গুরুতর আহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন