অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান
নিউজ ডেস্ক
১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম
যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ চলমান থাকায় পাকিস্তানে আলোচনার জন্য কোনো প্রতিনিধি দল পাঠাবে না ইরান।

রবিবার (১৯ এপ্রিল) ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাসনিমের একজন প্রতিনিধি বলেন, ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নৌ-অবরোধ যতক্ষণ পর্যন্ত বহাল থাকবে, ততক্ষণ ইরান কোনো আলোচনায় অংশ নেবে না। অবরোধ চলমান অবস্থায় আলোচনায় বসার কোনো পরিকল্পনা বর্তমানে তেহরানের নেই।