যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়ক পরিবহনমন্ত্রী

জাতীয়
যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়ক পরিবহনমন্ত্রী
নিউজ ডেস্ক
২৯ মার্চ ২০২৬, ৩:৪৭ পিএম

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদে মানুষের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তির হয়েছে। শুধুমাত্র কয়েকটি দুর্ঘটনা ছাড়া। সেগুলোর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। 

রোববার (২৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। 

এবারের ঈদে সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন, এসব দুর্ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এদের কাউকেই ছাড় দেওয়া হবে না। 

মন্ত্রী বলেন, আগামীতে এসব দুর্ঘটনা বন্ধ করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে মন্ত্রণালয়।

তিনি জানান, এবারের ঈদ যাত্রায় মৃত্যুর সংখ্যা নিয়ে গণমাধ্যমের খবর সঠিক নয়। এবারের যাত্রায় ১৭০ জন মারা গিয়েছেন। এর মধ্যে সড়কে মারা গেছেন ৪৭ জন, নৌপথে মারা গেছেন ২৮ জন এবং রেল পথে মারা গেছেন ১৭ জন। বাকিরা স্থানীয় সড়কে মারা গেছেন। 

সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, অনেকের মধ্যে ভাড়া বেশি নেওয়ার প্রবণতা ছিল। কিন্তু আমরা জানলে অ্যাকশন নিইনি এমন কোনো নজির নেই। যেখানে অভিযোগ পেয়েছি ব্যবস্থা নিয়েছি।

এ সময় সড়ক পরিবহন মন্ত্রী জানান, আগামী ঈদুল আজহার আগের ও পরের তিন দিন সড়ক- মহাসড়কে পণ্যবাহী যানবাহন ছাড়া ট্রাক, লরি ও ভারি যানবাহন চলবে না।

জাতীয় এর আরও সংবাদ

আরো পড়ুন