পটুয়াখালীর বাউফলে সারাদিন বিদ্যুৎবিহীন জনজীবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ

সারাদেশ
পটুয়াখালীর বাউফলে সারাদিন বিদ্যুৎবিহীন জনজীবন, চরম ভোগান্তিতে হাজারো মানুষ
২৮ মে ২০২৬, ৪:২০ এএম

পটুয়াখালীর বাউফল পৌর শহরসহ বিভিন্ন এলাকায় ফিডারের ত্রুটি ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার ঘটনায় সারাদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা।

বুধবার সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পুরো পৌরশহরসহ আশপাশের এলাকায় স্থবির হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। প্রচণ্ড গরমে বাসাবাড়িতে থাকা শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। মোবাইল চার্জ, ইন্টারনেট ব্যবহার এবং দৈনন্দিন কাজেও দেখা দিয়েছে ভোগান্তি।

স্থানীয় সূত্রে জানা যায়, ফিডারের ক্রটি এবং কয়েকটি স্থানে বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। পরে পল্লী বিদ্যুতের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেরামতের কাজ শুরু করেন।

বাউফল পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত লাইনের কাজ শেষ হলে রাতের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। স্থানীয় বাসিন্দারা দ্রুত ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন