মরহুম রইচ আহম্মেদের মৃত্যুবার্ষিকীতে রংপুর মহানগর বিএনপির শ্রদ্ধা ও দোয়া মাহফিল

জাতীয়
মরহুম রইচ আহম্মেদের মৃত্যুবার্ষিকীতে রংপুর মহানগর বিএনপির শ্রদ্ধা ও দোয়া মাহফিল
নিউজ ডেস্ক
১৪ জুন ২০২৬, ১০:০৭ পিএম

রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মরহুম রইচ আহম্মেদ-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ (১৪ জুন) দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর মহানগর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এবং রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক জনাব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।

​সভায় মরহুম রইচ আহম্মেদের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দলের প্রতি তার অসামান্য ত্যাগের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "রইচ আহম্মেদ ছিলেন রাজপথের একজন লড়াকু সৈনিক। তাঁর আদর্শ ও নেতৃত্ব আমাদের সবসময় অনুপ্রাণিত করবে।"

​আলোচনা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে রংপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।