হ্নীলার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক মরহুম দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
আজ হ্নীলার বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী, সমাজসেবক এবং হ্নীলা ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম দেলোয়ার হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।
এদিকে, টেকনাফ উপজেলা যুবদলের সাবেক সভাপতি, কক্সবাজার জেলা যুবদলের সদস্য এবং বর্তমান টেকনাফ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মরহুম দেলোয়ার হোসেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও মানবিক ব্যক্তিত্ব। ব্যবসা, শিক্ষা ও সমাজসেবায় তাঁর অসামান্য অবদান হ্নীলাবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—আমিন।
আপনার মতামত লিখুন