নিহত পরিবারের সন্তানদের পড়াশোনার আজীবন দায়িত্ব নিল সরকার

মধ্যপ্রাচ্য সংকটে ৫ বাংলাদেশির মৃত্যু: নাগরিকদের ফেরাতে বিশেষ উদ্যোগ সরকারের

জাতীয়
মধ্যপ্রাচ্য সংকটে ৫ বাংলাদেশির মৃত্যু: নাগরিকদের ফেরাতে বিশেষ উদ্যোগ সরকারের

সংগৃহীত

নিউজ ডেস্ক
২০ মার্চ ২০২৬, ২:৫৪ পিএম
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতের কবলে পড়ে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ইরানসহ ওই অঞ্চলের বিভিন্ন দেশ থেকে ঝুঁকিতে থাকা প্রবাসীদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে সরকার।আজ শুক্রবার (২০ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। এর আগে তিনি সৌদি আরবে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী মোশারফ হোসেনের মরদেহ গ্রহণ করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, যুদ্ধাবস্থায় থাকা দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, "পরিস্থিতি বিবেচনায় আমরা পর্যায়ক্রমে আমাদের নাগরিকদের দেশে ফিরিয়ে আনছি। তাদের সুরক্ষার জন্য যা যা করা প্রয়োজন, সরকার তার সবকিছুই করবে।"

বিমানবন্দরে মরদেহ গ্রহণকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "আমরা সবসময় প্রবাসীদের পাশে আছি। নিহত মোশারফ হোসেনের পরিবারের জন্য দ্রুত আর্থিক সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া তার দুই সন্তানের পড়াশোনার সম্পূর্ণ খরচ ও দায়িত্ব নেবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।"

সর্বশেষ

আরো পড়ুন
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

খেলাধুলা
ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

শিক্ষা
ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

আইন-আদালত
জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

ক্যাম্পাস
সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সারাদেশ
কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

আইন-আদালত
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা