চুক্তি না হলে আজ রাতেই ইরানকে ধ্বংস করার পরিকল্পনা ট্রাম্পের

চুক্তি না হলে আজ রাতেই ইরানকে ধ্বংস করার পরিকল্পনা ট্রাম্পের
০৭ এপ্রিল ২০২৬, ৯:০৬ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ইরানকে কঠোর হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে চুক্তিতে না আসে, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলো ধ্বংস করে দেওয়া হবে।’

ট্রাম্প বলেন, ‘পুরো দেশ এক রাতেই ধ্বংস করে দেওয়া সম্ভব, আর সেই রাত হয়তো আগামীকালই হতে পারে।’

তিনি জানান, ইরানকে চুক্তিতে আসার জন্য যে সময়সীমা দেওয়া হয়েছে, তা মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত চূড়ান্ত।

তিনি আরও বলেন, ‘আমাদের একটি পরিকল্পনা আছে-যেখানে মঙ্গলবার রাত ১২টার মধ্যে ইরানের প্রতিটি সেতু ধ্বংস করা হবে, প্রতিটি বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে যাবে, আগুনে পুড়বে, বিস্ফোরিত হবে এবং আর কখনো ব্যবহারযোগ্য থাকবে না। সম্পূর্ণ ধ্বংস সাধন করা হবে এবং চাইলে এটি মাত্র চার ঘণ্টার মধ্যেই করা সম্ভব।’

‘আমি কি তাদের অবকাঠামো ধ্বংস করতে চাই? না। এতে তাদের পুনর্গঠন করতে ১০০ বছর লেগে যাবে,’ তিনি বলেন।

তিনি আরও বলেন, ‘আমরা যদি আজই সরে যাই, তাহলেও তাদের দেশ পুনর্গঠনে ২০ বছর লাগবে… আর তারা একমাত্র যুক্তরাষ্ট্রের মেধা ও সহায়তা ব্যবহার করেই তাদের দেশ পুনর্গঠন করতে পারবে।’

একই সঙ্গে, ইরানে ভূপাতিত একটি এফ-১৫ই যুদ্ধবিমানের দুই সেনা সদস্যকে উদ্ধারের প্রসঙ্গ তুলে তিনি নিখোঁজ থাকার খবর প্রথম প্রকাশ করা সাংবাদিকদের জেলে পাঠানোর হুমকিও দেন।

এদিকে, ইরান ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে।

ইরানের সেনাবাহিনী বলেছে, ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা ও অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না।

সর্বশেষ

আরো পড়ুন
ডিজেলের দাম বৃদ্ধিতে বাস ভাড়া সমন্বয়ের তোড়জোড়: চূড়ান্ত সিদ্ধান্ত আজ

ডিজেলের দাম বৃদ্ধিতে বাস ভাড়া সমন্বয়ের তোড়জোড়: চূড়ান্ত সিদ্ধান্ত আজ

বাণিজ্য-অর্থনীতি
পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন

পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন

অপরাধ ও দুর্নীতি
এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা

এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের জন্য দোয়া ও ভালোবাসা

শিক্ষা
প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু

প্রবাসীর ২০ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে স্ত্রী উধাও: নিখোঁজ ৮ বছরের শিশু

সারাদেশ
জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

জবি ছাত্রশিবিরের নতুন সভাপতি আরিফ, সেক্রেটারি ইব্রাহিম

ক্যাম্পাস
প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

প্রায় ১৮ ঘন্টা বিদ্যুৎ বিহীন মৌলভীবাজার শহর

অন্যান্য
ঢাকায় বিএনপির উদ্যোগে গুলশানে পরিচ্ছন্নতা অভিযান

অভিযানে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। / ঢাকায় বিএনপির উদ্যোগে গুলশানে পরিচ্ছন্নতা অভিযান

সারাদেশ