সালথায় শিক্ষাপ্রতিষ্ঠানে উত্তেজনা

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে ক্লাস বর্জন, ইউএনওর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

শিক্ষা
প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগে ক্লাস বর্জন, ইউএনওর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক বিভিন্ন অনিয়ম করে আসছেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি উদাসীন আচরণ করছেন।

০৪ মে ২০২৬, ৫:৫০ পিএম

ফরিদপুরের সালথা উপজেলায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগের প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভে নামলে সাময়িকভাবে অচলাবস্থার সৃষ্টি হয়। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সোমবার (৪ মে) বেলা সাড়ে ১১টার দিকে কাগদী মুরুটিয়া আলহাজ্ব মো. আব্দুল মজিদ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিভিন্ন স্লোগান দেয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক বিভিন্ন অনিয়ম করে আসছেন এবং তাদের ন্যায্য দাবির প্রতি উদাসীন আচরণ করছেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা ক্লাস বর্জন কর্মসূচি পালন করে।

অন্যদিকে, স্থানীয় কয়েকজনের দাবি—শিক্ষকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই শিক্ষার্থীদের একটি পক্ষ প্রভাবিত হয়ে এ কর্মসূচিতে অংশ নিয়েছে। তাদের মতে, অভিযোগগুলোর অনেকটাই অতিরঞ্জিত।

অভিযোগ অস্বীকার করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মামুন শরিফ বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি জানান, শিক্ষার্থীদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যা ইতোমধ্যে মীমাংসা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবীর উদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে কিছু অস্পষ্টতা পাওয়া গেছে, যা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সংশ্লিষ্টদের কাছ থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে বিষয়টি যাচাই করা হবে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

ঘটনার পর প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যায় এবং শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়।

সর্বশেষ

আরো পড়ুন
পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

পীরগঞ্জে নিম্নমানের সামগ্রীতে চলছে জয়ন্তিপুর ঘাট সেতুর নির্মাণ কাজ

অপরাধ ও দুর্নীতি
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ
কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

ক্যাম্পাস
দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

সারাদেশ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণমাধ্যম
মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা / মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

অপরাধ ও দুর্নীতি
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস