মাদক কারবারের অভিযোগে যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান পালিয়ে যান টিপু খান

সারাদেশ
মাদক কারবারের অভিযোগে যুবদল নেতার বাড়িতে পুলিশের অভিযান পালিয়ে যান টিপু খান
২৩ মে ২০২৬, ৬:৫১ এএম

পটুয়াখালীর বাউফলে মাদক সংশ্লিষ্ট অভিযোগে এক যুবদল নেতার বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত নেতা আহাদুজ্জামান টিপু ওরফে টিপু খান দ্রুত সটকে পড়েন বলে জানা গেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

শুক্রবার (২২ মে) রাতে বাউফল থানার এসআই মনিরুজ্জামান ও এএসআই মেহেদি হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে টিপু খানের বিরুদ্ধে মাদক সেবন ও কারবারে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হলেও তাকে সেখানে পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, আহাদুজ্জামান টিপু উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে মদনপুরা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী। তার বিরুদ্ধে মাদক ব্যবসার পাশাপাশি জমি দখল, সরকারি চান্দিনা ভিটিতে অবৈধ স্থাপনা নির্মাণ, এক রিকশাচালককে মারধর, চাঁদার দাবিতে এক সরকারি কর্মকর্তার পরিবারকে বাড়িছাড়া করা এবং রাশিদা নামের এক নারীর মরদেহ দাফনে বাধা দেওয়ার মতো নানা অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়েও তিনি প্রভাব বিস্তার করে চলতেন।

তবে সব অভিযোগ অস্বীকার করেছেন টিপু খান। তিনি বলেন, রাশিদা বেগমের মরদেহ যেখানে দাফনের চেষ্টা করা হচ্ছিল, সেই জমি নিয়ে আদালতের নিষেধাজ্ঞা ছিল। এছাড়া কোনো সরকারি কর্মকর্তার কাছে চাঁদা দাবি করা হয়নি বলেও দাবি করেন তিনি। ভিডিও ভাইরালের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “যে ব্যক্তি ভিডিও ছড়িয়েছে তাকে মাফ করার সুযোগ নেই।” পাশাপাশি মাদক কারবারের অভিযোগকেও তিনি “সম্পূর্ণ ভিত্তিহীন” বলে উল্লেখ করেন।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার এসআই মনিরুজ্জামান জানান, অভিযুক্তকে বাড়িতে পাওয়া যায়নি।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন