নোয়াখালী বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

নোয়াখালী বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

নোয়াখালী বেগমগঞ্জে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও মোটরসাইকেলসহ যুবক গ্রেফতার

০৯ জুন ২০২৬, ১:৪৫ এএম

নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ পুলিশ অভিযানে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ মো. রাহিম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

পুলিশ মিডিয়া সেল, নোয়াখালী সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন ২০২৬) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে বেগমগঞ্জ মডেল থানার একটি দল বাংলা বাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি মোটরসাইকেলের আরোহীকে সন্দেহভাজন হিসেবে থামিয়ে তল্লাশি চালানো হয়।

পুলিশের দাবি অনুযায়ী, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে ওই যুবকের কোমর থেকে ৩টি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং ৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলটি জব্দ করা হয়।

গ্রেফতারকৃত মো. রাহিম বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ (ভূইয়া বাড়ি) এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা এবং উদ্ধারকৃত অস্ত্রের উৎস সম্পর্কে অধিকতর তদন্ত ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে সংবাদ হালনাগাদ করা হবে।