বাউফলে এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে খাস জমি দখলের অভিযোগে জামায়াত নেতা আটক
পটুয়াখালীর বাউফল উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) এর স্বাক্ষর জাল করে সরকারি খাস জমি দখলের অভিযোগে এক জামায়াত নেতাকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক ব্যক্তি উপজেলার চন্দ্রদীপ ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের (জামায়াত) সাধারণ সম্পাদক সাইফুল শরিফ বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি খাস জমি নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের একটি নথিতে স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে এলে তদন্ত শুরু হয়। তদন্তে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সরকারি নথি জালিয়াতি ও খাস জমি দখলের অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পত্তি ও নথি জালিয়াতির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন