সংবাদ প্রকাশের পর এবার সমাধানের পথ খুঁজছে হল প্রশাসন, ফের নোটিশ

শিক্ষা
সংবাদ প্রকাশের পর এবার সমাধানের পথ খুঁজছে হল প্রশাসন, ফের নোটিশ
২৯ এপ্রিল ২০২৬, ৭:৪১ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলে সিট বরাদ্দে অসংগতি সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে হল প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ২৮ ও ২৯ এপ্রিল (২০২৬) পর পর দু’টি জরুরি নোটিশ জারি করেছেন হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী।

২৮ এপ্রিলে জারি করা প্রথম নোটিশে বলা হয়, গত ২৬ এপ্রিল প্রকাশিত আবাসিক বৈধতার কক্ষ তালিকার ভিত্তিতে যদি কোনো শিক্ষার্থী বরাদ্দকৃত কক্ষে উঠতে সমস্যার মুখে পড়েন, তাহলে তাকে ধৈর্য ধারণ করে হল অফিসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। নোটিশে আরও উল্লেখ করা হয়, কিছু কক্ষের ত্রুটির কারণে পরিবর্তন আনা দরকার।

আজ (২৯ এপ্রিল) জারি করা দ্বিতীয় নোটিশে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নতুন আবাসিক শিক্ষার্থীদের উদ্দেশে বলা হয়— কিছু কক্ষে সিট সংকটের কারণে জ্যেষ্ঠ শিক্ষার্থীদের সিটে ওঠার অগ্রাধিকার দেওয়া দরকার। তাদের মেধাক্রম অনুযায়ী সিট খালি থাকা সাপেক্ষে বরাদ্দকৃত কক্ষে তুলে দেওয়া হবে বলে জানানো হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, হলের ফি পরিশোধ করে এবং তালিকায় নাম থাকার পরেও কক্ষে উঠতে পারছেন না তারা। দু’টি নোটিশ জারি হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান পাননি বলে জানিয়েছেন তারা।

এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা অন্যান্য হলে সিট পাইনি। আমরা দেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু পরবর্তীতে সিনিয়রদের প্রাধান্য দিয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অপেক্ষমান রেখেছি।

তিনি আরও বলেন, আমাদের ভুলের কারণে ফাঁকা সিটগুলোতে এলট দেওয়া হয়নি। যেসব রুমে সিট ফাঁকা আছে, সেগুলোতে আমরা যাচাই-বাছাই করে সিট দেয়ার জন্য কাজ করছি।

এর আগে গত ২৬ এপ্রিল চূড়ান্ত সিট বরাদ্দের তালিকা প্রকাশের পর হলের বিভিন্ন কক্ষে ব্যাপক অনিয়মের চিত্র সামনে আসে। একদিকে একাধিক কক্ষে সিট ফাঁকা থাকলেও অ্যালটমেন্ট দেওয়া হয়নি, অন্যদিকে সিট না থাকলেও নতুন অ্যালটমেন্ট দেওয়া হয়েছে। কোনো কক্ষে আগে থেকে বসবাসরত শিক্ষার্থীর পাশে নতুন বরাদ্দ, কোনো কক্ষে অ্যালটমেন্ট ছাড়াই অবৈধ অবস্থান এবং রিনিউয়ের পর তালিকা থেকে শিক্ষার্থীর নাম উধাও হওয়ার মতো অভিযোগও উঠেছে। এশিয়া পোস্টে “ইসলামী বিশ্ববিদ্যালয়ে বরাদ্দ পেয়েও সিট পাচ্ছেন না শিক্ষার্থীরা” শিরোনামে প্রকাশিত সংবাদে মোট ২৮টি কক্ষে অসংগতির তথ্য ওঠে এসেছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ