ইবিতে ঈদুল আজহার জামাত সকাল ৮টায়, প্রশাসনের পক্ষ থেকে থাকছে কুরবানি

শিক্ষা
ইবিতে ঈদুল আজহার জামাত সকাল ৮টায়, প্রশাসনের পক্ষ থেকে থাকছে কুরবানি
২৬ মে ২০২৬, ১:১৩ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রীয় মসজিদে ঈদের জামাত আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ঈদের নামাজ শেষে একটি গরু ও একটি খাসি কুরবানি করা হবে।

রোববার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “কেন্দ্রীয় মসজিদে ঈদুল আজহার একমাত্র জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থী ও মুসল্লিদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানাই।”

তিনি আরও বলেন, “ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান উপস্থিত থাকবেন।”

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “সকাল ৮টার জামাতের পর একটি গরু ও একটি খাসি কুরবানি করা হবে। নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মীসহ ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্য এই কুরবানির ব্যবস্থা রাখা হয়েছে।”

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ