ঈদুল আযহার শুভেচ্ছায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা

শিক্ষা
ঈদুল আযহার শুভেচ্ছায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতারা
২৬ মে ২০২৬, ৩:৫০ পিএম

পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি আনুগত্যের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। ঈদুল আযহা আমাদের শেখায়, সংকীর্ণতা নয়, ভোগবাদ নয়; বরং পরস্পরের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবতার সেবাই হোক জীবনের মূল আদর্শ। কুরবানির এই পবিত্র মৌসুমে ত্যাগের চেতনা যেন কেবল উৎসবের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের দৈনন্দিন জীবনে, সমাজে ও রাষ্ট্রে সত্যিকারের পরিবর্তন আনে, এই প্রত্যাশা সকলের। ঈদুল আযহার এই আনন্দময় মুহূর্তে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা বিশ্ববিদ্যালয় পরিবার ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নুর উদ্দিন বলেন, “ত্যাগ, সংযম, মানবতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা নিয়ে ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত হয়। এই পবিত্র উৎসব ব্যক্তি, সমাজ ও জাতির মধ্যে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানায়। সবাই যেন নিজ নিজ পরিবার-পরিজনের সাথে নিরাপদে ও নির্বিঘ্নে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, এই কামনা করি।”

শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকারিয়া বলেন, “ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা আমাদের দ্বারে সমাগত। আসুন, পশুর সাথে সাথে আমাদের ভেতরের অহংকার, স্বার্থপরতা ও সব কলুষতাকে কোরবানি করি। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে ইনসাফ, ভ্রাতৃত্ব ও নৈতিকতার আলো ছড়িয়ে দেওয়াই হোক আমাদের এবারের ঈদের অঙ্গীকার।”

শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশশির আমিন বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও মানবিকতার এক অনন্য শিক্ষা আমাদের সামনে তুলে ধরে। জুলাই গণঅভ্যুত্থানের যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে, একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ার সেই প্রত্যয় আরও দৃঢ় হোক।”

শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “ঈদুল আযহা কেবল উৎসবের দিন নয়, বরং তা আমাদের শেখায় ত্যাগ, পরম সহিষ্ণুতা ও মহান আল্লাহর দরবারে পূর্ণ আত্মসমর্পণের গভীর পাঠ। কুরবানীর এই ত্যাগের আদর্শ আমাদের শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করবে এবং পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে ইনসাফ ও সাম্যের এক সুন্দর পরিবেশ গড়ে তুলবে।”

শাখা খেলাফত ছাত্র মজলিসের সভাপতি জুনায়েদ খান বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ ও তাকওয়ার সর্বোৎকৃষ্ট সুন্নাহভিত্তিক শিক্ষা নিয়ে সমাগত হয়েছে। দেশের মানুষ যেন নির্বিঘ্নে ঈদ উদযাপন ও কুরবানী পালন করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। পিলখানা, শাপলা ও জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারসহ অসহায় ও বঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী ও কুরবানির গোশত পাঠিয়ে আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানাই।”

ছাত্র ইউনিয়ন ইবি সংসদের কোষাধ্যক্ষ রাহাত হোসেন বলেন, “উৎসবের প্রকৃত আনন্দ তখনই সার্থক হয় যখন সমাজের প্রতিটি স্তরে সমতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়। ঈদের এই ত্যাগের শিক্ষাকে বুকে ধারণ করে আমরা একটি বৈষম্যহীন, প্রগতিশীল এবং গণতান্ত্রিক ক্যাম্পাস ও রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হই।”

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ