স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়

‘গুপ্তদের ঠিকানা ইবি ক্যাম্পাসে হবে না’

শিক্ষা
‘গুপ্তদের ঠিকানা ইবি ক্যাম্পাসে হবে না’
২৪ এপ্রিল ২০২৬, ৫:২৬ পিএম

চট্টগ্রাম সিটি কলেজে গুপ্ত রাজনীতির বিরুদ্ধে দেয়াল লিখন করায় ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রশিবিরের সন্ত্রাসী হামলার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে ‘গুপ্তদের ঠিকানা ইবি ক্যাম্পাসে হবে না’, ‘গুপ্তদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান’, ‘জামায়াত-শিবির, গুপ্ত-গুপ্ত’সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

ইবি শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক বলেন, “আমরা ঘর থেকে বের হয়েছিলাম হাসিনার পতনের জন্য এবং আমাদের মাকে মুক্ত করার জন্য। জিয়া পরিবারকে নিয়ে যদি কোনো অশ্লীল স্ট্যাটাস দেয়া হয় তাহলে হয় আমরা মারবো নয় আমরা মরবো। হয় আমরা ফাঁসির কাষ্ঠে ঝুলবো নয় গুপ্ত শিবিরদের আইন হাতে তুলে নিয়ে হত্যা করবো।”

সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, “গুপ্তদের জবাব দেয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় প্রস্তুত আছে। আমরা অনেক ক্ষমা করেছি, আর ক্ষমা করবো না। আপনারা ভালো না হলে আপনাদের ফয়সালা রাজপথেই হবে।”

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ”২০১৪ সালে ছাত্রলীগ আমার উপর যে গুলিবর্ষণ করেছিল, তখন মারা গেলে এতদিনে আমার কবরের মাটিও সমান হয়ে যেত। গুপ্ত বাহিনীকে ২০১৪ সালের পর থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়সহ পুরো বাংলাদেশে আর দেখা যায়নি। এই গুপ্ত বাহিনী নামে বেনামে বিভিন্ন সংগঠন দখল করছে। এই গুপ্তদের প্রতিরোধ আমরা করবোই করবো। যারা প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করবে তাদের শায়েস্তা আমরা করবোই করবো। এমন কোনো শক্তি নেই তাদের বাঁচাবে।”

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা যদি গুপ্তদের কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা না নেন তাহলে ছাত্রদল ব্যবস্থা নিবে।”

ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির ও সভাপতি রাকিবকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা আমাদের হাত বেঁধে রেখেছেন। আমাদের হাত খুলে দিতে হবে। আমরা অনেক ধৈর্য্য ধরেছি।”

ছাত্রশিবিরকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আপনারা ওপেন রাজনীতি করেন, গুপ্ত পরিচয়ে রাজনীতি করবেন না। আপনাদের কর্মীদের থামান নয়তো কালকে থেকে পরিস্থিতি খারাপ হবে। প্রক্টর স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। প্রক্টর ও ভিসি স্যার ব্যবস্থা না নিলে কালকে থেকে ছাত্রদল ব্যবস্থা নিবে।”

সর্বশেষ

আরো পড়ুন
উৎসব মুখর পরিবেশে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

উৎসব মুখর পরিবেশে বাঘাইছড়িতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্টিত

খেলাধুলা
কুড়িগ্রামে ভাঙ্গা  সেতুর সংস্কার,দ্রূত ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন।

কুড়িগ্রামে ভাঙ্গা সেতুর সংস্কার,দ্রূত ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন।

জনদুর্ভোগ
যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

যশোর থেকে বিচার বিভাগ সংস্কারের হুঁশিয়ারি: ‘বিগত সরকারের প্রভাবে স্বকীয়তা হারিয়েছে সুপ্রিম কোর্ট’

সারাদেশ
সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নাছির উদ্দিন নাছির

ভুয়া পোস্ট ঘিরে শাহবাগে রণক্ষেত্র / সাংবাদিকদের ওপর হামলায় ছাত্রদলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছেন নাছির উদ্দিন নাছির

গণমাধ্যম
ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

ঈশ্বরদী সরকারী কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের মামলা; গ্রেপ্তার নেই

শিক্ষা
রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

রাঙ্গামাটিতে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী অভিযানে ০৪ মাদকসেবী আটক

আইন-আদালত
কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

কেশবপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সারাদেশ