নড়াইলে নৃশংসতা

ব্লেড দিয়ে সাবেক স্ত্রীর দেহ ক্ষতবিক্ষত করল মাদকাসক্ত স্বামী

ব্লেড দিয়ে সাবেক স্ত্রীর দেহ ক্ষতবিক্ষত করল মাদকাসক্ত স্বামী

বর্তমানে ওই তরুণী ৪৫টি সেলাই নিয়ে গুরুতর অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

০৫ এপ্রিল ২০২৬, ৫:১৪ পিএম

নড়াইলের নড়াগাতি থানার তেলিডাংগা গ্রামে এক গৃহবধূর ওপর তার তালাকপ্রাপ্ত স্বামীর বর্বরোচিত হামলার খবর পাওয়া গেছে।৫ এপ্রিল দিবাগত রাত দেড়টার দিকে ধারালো ব্লেড দিয়ে মিতু (২২) নামে ওই তরুণীর মুখ, চোখ ও গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার চেষ্টা চালায় সাবেক স্বামী নুরে আলম মল্লিক। বর্তমানে ওই তরুণী ৪৫টি সেলাই নিয়ে গুরুতর অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পারিবারিক সূত্রে জানা যায়, দেড় মাস আগে কালিয়া উপজেলার মীর্জাপুর গ্রামের নুরে আলম মল্লিকের সঙ্গে মিতুর আইনগতভাবে বিবাহবিচ্ছেদ ঘটে। ঘটনার রাতে মিতু প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে ওত পেতে থাকা নুরে আলম তাকে জাপটে ধরে ব্লেড দিয়ে আক্রমণ করে। মিতুর আর্তচিৎকারে তার ভাই মহিদুল এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যায়।

আহত মিতু জানান, নুরে আলম একজন মাদকাসক্ত ব্যক্তি। বিচ্ছেদের ক্ষোভ থেকেই তাকে হত্যার উদ্দেশ্যে এই হামলা চালানো হয়েছে। ভিকটিমের পরিবার এই পৈশাচিক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকেই অভিযুক্ত নুরে আলম পলাতক রয়েছে।

সর্বশেষ

আরো পড়ুন
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

খেলাধুলা
ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

শিক্ষা
ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

আইন-আদালত
জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

ক্যাম্পাস
সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সারাদেশ
কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

আইন-আদালত
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা