যশোরে বৃদ্ধের অবস্থা আশঙ্কাজনক

টাকা না পেয়ে পিতাকে দা দিয়ে কোপালেন গুণধর ছেলে

টাকা না পেয়ে পিতাকে দা দিয়ে কোপালেন গুণধর ছেলে

স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে মারুফ (১৯) তার বাবার কাছে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। অভাব বা অন্য কোনো কারণে বৃদ্ধ পিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা

০৭ এপ্রিল ২০২৬, ১:৩৩ পিএম

পারিবারিক সম্পর্কের অবক্ষয় আর চরম অসহিষ্ণুতার এক কলঙ্কিত অধ্যায় রচিত হলো যশোরের কাশিমপুরে। মাত্র কয়েকশ টাকা না পেয়ে জন্মদাতা পিতাকে দেশি অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে ১৯ বছর বয়সী এক যুবক। বর্তমানে যমে-মানুষে পাঞ্জা লড়ছেন হতভাগা সেই পিতা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে যখন চারিদিকে দৈনন্দিন ব্যস্ততা শুরু হয়েছে, ঠিক তখনই বিজয়নগর পশ্চিমপাড়ার বাবু বিশ্বাসের (৬৫) ঘরে শুরু হয় অশান্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, ছেলে মারুফ (১৯) তার বাবার কাছে টাকার জন্য চাপ দিচ্ছিলেন। অভাব বা অন্য কোনো কারণে বৃদ্ধ পিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে শুরু হয় তীব্র বাকবিতণ্ডা।এক পর্যায়ে মেজাজ হারিয়ে মারুফ ঘর থেকে একটি ধারালো দা নিয়ে আসেন। কিছু বুঝে ওঠার আগেই তিনি তার বাবার বুকে সজোরে কোপ বসিয়ে দেন। বৃদ্ধের আর্তচিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে রক্তাক্ত অবস্থায় তাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন।

রক্তাক্ত বাবু বিশ্বাসকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার আঘাত অত্যন্ত গুরুতর এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত শঙ্কামুক্ত নয়। হাসপাতালের বেডে শুয়ে এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন তিনি।

পিতার বুকে দা চালিয়ে দিয়ে মুহূর্তের মধ্যেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে অভিযুক্ত মারুফ। ঘটনার পর থেকে বিজয়নগর পশ্চিমপাড়ায় চরম উত্তেজনা ও শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয়রা এই জঘন্য ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘাতক ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। একজন পিতার ওপর সন্তানের এমন নৃশংস হামলা স্থানীয়নসমাজব্যবস্থায় নৈতিকতার চরম বিপর্যয় হিসেবেই দেখছেন সচেতন মহল।

সর্বশেষ

আরো পড়ুন
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা
সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে খুলনা রেঞ্জের অভিযানে ১ মাসে ২৬ মামলায় ২৪ টি নৌকা আটক

আইন-আদালত
পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

পাবনায় বাসের ধাক্কায় স্কুল ছাত্র নিহত

জনদুর্ভোগ
বদলগাছীতে স্ত্রীর  স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

বদলগাছীতে স্ত্রীর স্বীকৃতি না দেওয়ায় এক নারীর সংবাদ সন্মেলন

গণমাধ্যম
কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

কেউ অনিয়ম ও দুর্নীতি করলে নির্ভয়ে সংবাদ প্রকাশ করবেন- ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের মির্জা ফখরুল

গণমাধ্যম
ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

ঈশ্বরগঞ্জে নূরে আলমের তরমুজ চাষে সাফল্য, তিন মাসেই আয় দেড় লাখ টাকা

সারাদেশ
ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে সলেমান আলীর সোলার সেচ পাম্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল

বাণিজ্য-অর্থনীতি