শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার

শ্রীমঙ্গলে মাদকসহ বিভিন্ন মামলায় ১০ জনকে গ্রেপ্তার
১৮ এপ্রিল ২০২৬, ৫:২৭ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে এসআই তপন চন্দ্র দাস এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে (১৭ই এপ্রিল) রাত সোয়া ১২টায় শ্রীমঙ্গল উপজেলাধীন ১নং মির্জাপুর  ইউনিয়নের বৌলাশি গ্রাম হতে মাদক কারবারি মোঃ রুবেল মিয়া (৩৫), পিতাঃ মনু মিয়া, মাতাঃ সুফিয়া বেগম, সাং দক্ষিন পাচাউন , ১নং মির্জাপুর  ইউপি, থানাঃ শ্রীমঙ্গল, জেলা: মৌলভীবাজারকে আটক করা হয়। তল্লাশি করে তার নিকট হতে ৯৯ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার মূ্ল্য অনুমান ২৯,৭০০ টাকা এবং একটি লাল রংয়ের হোন্ডা মোটরসাইকেল উদ্ধার করে ও তার মূল্য ১ লাখ বিশ হাজার টাকা। অপর এক অভিযানে এসআই দিপংকর হালদার এর নেতৃত্বে পুলিশের একটি অভিযানিক দল শ্রীমঙ্গল থানার ভানুগাছ রোড ১০ নং চত্তরে (১৮ই এপ্রিল) ভোর পৌনে ৬টার দিকে চেকপোস্ট করা কালে আসামি ১, মোঃ ফরহাদ হোসেন (৩০), পিতাঃ নিজাম মিয়া, সাং মুসলিম বাগ,  থানাঃ শ্রীমঙ্গল,  জেলাঃ মৌলভীবাজার,  ২, আওলাদ ই রাসুল সৌরভ (৩৩), পিতাঃ মৃত আবুল কাশেম, সাং সেলিয়াবাজার, থানাঃ  বিয়ানী বাজার, জেলা - সিলেটদ্বয়কে গ্রেপ্তার করা হয় এবং তাদের নিকট থেকে ২৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মূল্য অনুমান ৮,১০০- টাকা।

উপরোক্ত মালামাল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এছাড়াও সিআর ওয়ারেন্ট মূলে ৪ জন, জিআর ওয়ারেন্ট মূলে ১ জন, ছিনতাইকারীসহ নিয়মিত মামলায় ৩ জনসহ মোট ১০(দশ) জন

আসামীর গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মুন্না।

সর্বশেষ

আরো পড়ুন
‘সময়ের সাথে আগামীর পথে’ দুই দশকেরও বেশি গৌরবের পথচলা

২৪ বছরে এনটিভি / ‘সময়ের সাথে আগামীর পথে’ দুই দশকেরও বেশি গৌরবের পথচলা

গণমাধ্যম
মিরপুরের পল্লবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ

নগরীর উন্নয়নে সৎ নেতৃত্বের বিকল্প নেই / মিরপুরের পল্লবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ

রাজধানী
নজরুল বিশ্ববিদ্যালয়ে জুম্ম স্টুডেন্ট'স অ্যাসোসিয়শনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয়ে জুম্ম স্টুডেন্ট'স অ্যাসোসিয়শনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

ক্যাম্পাস
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

খেলাধুলা
ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

শিক্ষা
ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

আইন-আদালত
জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

ক্যাম্পাস

অপরাধ ও দুর্নীতি এর আরও সংবাদ

আরো পড়ুন