নজরুল বিশ্ববিদ্যালয়ে জুম্ম স্টুডেন্ট'স অ্যাসোসিয়শনের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জুম্ম স্টুডেন্ট'স অ্যাসোসিয়শনের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের তরুণের সাধনা সম্মেলন কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল কলে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. কামিনী কুমার ত্রিপুরা এবং সভাপতিত্ব করেন জুম্ম স্টুডেন্ট অ্যাসোসিয়শনের ভিনসেন্ট ত্রিপুরা।
অনুষ্ঠানে অ্যাসোসিয়শনের সভাপতি ভিনসেন্ট ত্রিপুরা বলেন, অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন করতে পেরে সংগঠনে সকল উপদেষ্টা মণ্ডলী ও সদস্যদের অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের পরোক্ষ এবং প্রত্যক্ষ সাহায্য ও সহযোগিতার মাধ্যমেই আজকের এই সুন্দর অনুষ্ঠান । যদিও কিছুটা প্রতিকূল পরিবেশ মোকাবেলা করতে হয়েছে তবুও সুন্দর ভাবে সম্পন্ন করতে পেরে ঈশ্বরকে ধন্যবাদ। তাই বলি প্রেমের কি সাধ বল যদি কাটা না থাকে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়শনের সজীব চাকমা, স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক রূপক চাকমা। এছাড়াও অনুষ্ঠানে সাধারণ সম্পাদক নিরন বিকাশ চাকমাসহ অ্যাসোসিয়শনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্টের মাধ্যমে সংবর্ধনা জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন