নগরীর উন্নয়নে সৎ নেতৃত্বের বিকল্প নেই
মিরপুরের পল্লবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ
রাজধানীর মিরপুর পল্লবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের পল্লবী থানা উত্তরের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ৩ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৭:৩০টায় রাজধানীর ‘রংধনু কনভেনশন সেন্টারে’ এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
পল্লবী থানা উত্তরের আমির মাওলানা মোঃ সাইফুল কাদেরের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ মহিউদ্দিনের (মহিন উদ্দিন) সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং নগর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল (অব:) আব্দুল বাতেন, এম.পি। এছাড়া স্থানীয় গণ্যমান্য সুধীজন ও পল্লবী থানা উত্তরের বিপুল সংখ্যক শুভাকাঙ্খী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, একটি আদর্শ ও কল্যাণমুখী নগরী গড়ে তুলতে হলে সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে জনগণের কাঙ্ক্ষিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সুধী সমাজসহ সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কর্নেল (অব:) আব্দুল বাতেন বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সুধী সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল হিসেবে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে মাওলানা মোঃ সাইফুল কাদের সমাবেশে উপস্থিত হওয়ার জন্য স্থানীয় সুধী সমাজ ও দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং পল্লবী থানার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করেন।
আব্দুল হালিম সরদার
আপনার মতামত লিখুন