মাইজদীতে ডিবির অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ যুবক আটক
মাইজদীতে ডিবির অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ যুবক আটক
নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ মিনহাজুল আবেদীনের নেতৃত্বে একটি দল ১২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২টা ৪৫ মিনিটে সুধারাম থানাধীন ২নং মাইজদী পৌর ওয়ার্ডের মাস্টারপাড়া পাটোয়ারী বাড়ির মুখে অভিযান পরিচালনা করে।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রায়েরহাট এলাকার বাসিন্দা মোঃ রাকিবুল হাসান (২১)-কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে ডিবি পুলিশের দাবি।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রাপ্ত তথ্য ও সংশ্লিষ্ট সূত্রের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। নতুন তথ্য পাওয়া গেলে সংবাদ হালনাগাদ করা হবে।
আপনার মতামত লিখুন