নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আদালতে প্রেরণ ৩
নোয়াখালীর সেনবাগে বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, আদালতে প্রেরণ ৩
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে পৃথক মামলায় আরও দুই আসামিকে আটক করে মোট তিনজনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সেনবাগ থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এক ব্যক্তির কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া পৃথক মামলার আরও দুই আসামিকে আটক করা হয়েছে।
আটককৃত তিনজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সেনবাগ থানা পুলিশের ভাষ্য অনুযায়ী, মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন