কুড়িগ্রামের কৃতি সন্তান লুসাদ পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

খেলাধুলা
কুড়িগ্রামের কৃতি সন্তান লুসাদ পেলেন প্রধানমন্ত্রীর সম্মাননা

এই সম্মাননা বাংলাদেশের প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে প্রদান করা হয়েছে।

৩০ মার্চ ২০২৬, ৫:০০ পিএম

কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের বাসিন্দা এবং সেনাবাহিনীর সদস্য আহমেদ আব্দুল্লাহ লুসাদকে অ্যাথলেটিক্স খেলার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এক লক্ষ টাকার সম্মাননা ও চেক প্রদান করা হয়েছে।

এই সম্মাননা বাংলাদেশের প্রথমবারের মতো সরকারি পর্যায়ে জাতীয় ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় আনার উদ্যোগের অংশ হিসেবে প্রদান করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের এবারের প্রতিপাদ্য বিষয়– “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা”। প্রথম পর্যায়ে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হবে। বেতনের পাশাপাশি সরকারের পক্ষ থেকে তাদের সম্মাননাও দেওয়া হবে।

সরকারের লক্ষ্য হলো ধাপে ধাপে মোট ৫০০ জন ক্রীড়াবিদকে এই বেতন কাঠামোর আওতায় আনা।
আবদুল্লাহ লুসাদের এই কৃতিত্ব ও সম্মাননা প্রাপ্তিতে এলাকাবাসী ও গন্যমান্য ব্যক্তিবর্গ অভিনন্দন প্রকাশ করেছেন।

সর্বশেষ

আরো পড়ুন
সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

সালথায় কেএম ওবায়দুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট: ষষ্ঠ ম্যাচে গোপালিয়ার দাপুটে জয়

খেলাধুলা
ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

ইবির পাঠকবন্ধুর সভাপতি আরমান, সম্পাদক মাহিম

শিক্ষা
ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

ঢাকাতিয়া নদী সংলগ্ন খাল পরিষ্কারে ‘বিডি ক্লিন’ ও প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের যৌথ অভিযান

আইন-আদালত
জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশন সম্পন্ন, যুক্ত হলেন শতাধিক নতুন সদস্য

ক্যাম্পাস
সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সালথায় ‘নোটিশ ছাড়াই’ বসতঘর উচ্ছেদের অভিযোগ, সংবাদ সম্মেলনে ন্যায়বিচারের দাবি

সারাদেশ
কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার

আইন-আদালত
ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

এক বছরেও শেষ হয়নি তদন্ত / ইবির শিক্ষক আজিজুলের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে বিচার নিয়ে অনিশ্চয়তা

শিক্ষা

খেলাধুলা এর আরও সংবাদ

আরো পড়ুন