প্রত্যক্ষ ভোটে ‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবির নির্বাচিত

সারাদেশ
প্রত্যক্ষ ভোটে ‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটি গঠন সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আবির নির্বাচিত
০৯ জুন ২০২৬, ১২:০৮ পিএম

চট্টগ্রামে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ‘আমরা জুলাই যোদ্ধা’ চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত গণতান্ত্রিক এই নির্বাচনে সভাপতি পদে ওমর ফারুক এবং সাধারণ সম্পাদক পদে মো. শরিফুল ইসলাম আবির নির্বাচিত হয়েছেন।

সোমবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার আলিফ উদ্দিন রুবেল আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এবারের নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন সোহেল সিদ্দিকী রনি এবং রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ মারুফ।

নির্বাচন-সংশ্লিষ্টরা জানান, জুলাই আন্দোলনের চেতনা, গণতান্ত্রিক মূল্যবোধ ও অংশগ্রহণমূলক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এর মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম আবির সংগঠনের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জুলাই আন্দোলনের আদর্শ বাস্তবায়ন, সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করা এবং তরুণ নেতৃত্বের বিকাশে তাঁরা সম্মিলিতভাবে কাজ করবেন।

তাঁরা বলেন, ব্যক্তির চেয়ে সংগঠন বড় এই নীতিকে সামনে রেখে সবাইকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর মহানগর কমিটি গড়ে তোলাই হবে তাঁদের প্রধান লক্ষ্য। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার ও নেতা-কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন