চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় থেকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার

নিহত নরেন ধর ওই হাইকমিশনে প্রটোকল অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন।

১৯ মে ২০২৬, ৭:৫৪ পিএম

চট্টগ্রামের খুলশীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের ভেতর থেকে নরেন ধর (৩৮) নামে এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে কূটনৈতিক এই মিশন থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নরেন ধর ওই হাইকমিশনে প্রটোকল অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন।

সকাল থেকেই খুলশীর ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি তৎপরতা লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা। এর কিছুক্ষণ পরই একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহটি বের করে নিয়ে যেতে দেখা যায়। আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহটি উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া ও জনসংযোগ) আমিনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সকাল সাড়ে ৯টার দিকে প্রটোকল অফিসারের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। তবে এটি দুর্ঘটনা, স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে—তা এখনো স্পষ্ট নয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুর কারণ নিয়ে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে কোনো সন্দেহজনক আলামত বা আলামত জব্দের বিষয়েও পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

হাইকমিশন কার্যালয়ের ভেতরে একজন কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুর বিষয়ে ভারতীয় সহকারী হাইকমিশনের কোনো কর্মকর্তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার নেপথ্যের কারণ জানতে পুলিশি তদন্ত চলছে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ