বদলগাছীতে শিক্ষিকা ও ছাত্রীর পরপর মৃত্যু

শিক্ষা
বদলগাছীতে শিক্ষিকা ও ছাত্রীর পরপর মৃত্যু

ছবি: সংগৃহীত

১৯ মে ২০২৬, ৬:৪১ পিএম

নওগাঁর বদলগাছী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষিকা নিহত হবার খবরে হাসপাতালে তাকে দেখতে গিয়ে স্ট্রোক করে মারা যান এক ছাত্রী ।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার চাকরাইল বটতলি মোড় এলাকায় ধান মাড়াই মেশিনের(বঙ্গা) সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান শিক্ষিকা কুলসুম আক্তার(৪৮) এবং আরও একজন শিক্ষিকা মমতাজ বেগম (৫৫) গুরুতর আহত হন।ফেসবুকে প্রিয় শিক্ষিকার এই অস্বাভাবিক মৃত্যুর খবর দেখে শিক্ষার্থী তাসনিম আরা(১৪) কান্না করতে করতে ছুটে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।কান্নারত অবস্থায় হঠাৎ তাসনিম জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং পরে হাসপাতালে ইমারজেন্সি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।পরপর দুটি করুণ মৃত্যুতে এলাকাজুড়ে চলছে শোকের মাতম।

নিহত শিক্ষিকা উম্মে কুলসুম (৪৮) বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বদলগাছী সদর দর্গাপাড়া এলাকার বাসিন্দা। আর নিহত শিক্ষার্থীর নাম তাসনিম আরা (১৪) একই বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী এবং সদর উপজেলার ডাঙ্গিসারা গ্রামের অবসরপ্রাপ্ত সেনাসদস্য আবুল কালাম চৌধুরীর মেয়ে। দুর্ঘটনায় আহত অপর শিক্ষিকা মমতাজ বেগম (৫৫), যিনি সদর উপজেলার গোড়শাহী গ্রামের বাসিন্দা, অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বর্তমানে নওগাঁ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুর ১২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা করে উপজেলার গোড়শাহী এলাকা থেকে উম্মে কুলসুম(৪৮) ও মমতাজ বেগম(৫৫) এসএসসি বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহের জন্য রাজশাহীর উদ্দেশে রওনা হন। অটোরিকশাটি বদলগাছী-নজিপুর সড়কের চাকরাইল বটতলী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ধান মাড়াই মেশিনের (বঙ্গা) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শিক্ষিকা কুলসুম মারা যান। এসময় গুরুতর আহত হন তার সহকর্মী মমতাজ জাহান। স্থানীয়রা আহত মমতাজ জাহানকে উদ্ধার করে দ্রুত বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। তবে তাকে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিক্ষার্থী তাসনিমের বাবা আবুল কালাম চৌধুরি বলেন, “আমার মেয়েটি ফেসবুকে তার প্রিয় কুলসুম ম্যাডামের মৃত্যুর খবর দেখে তাকে হাসপাতালে দেখতে যায় এবং সেও মারা যায় ঐখানেই।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শামিন ইয়াসার জানান, শিক্ষিকা উম্মে কুলসুম হাসপাতালে আনার আগেই মারা যান। আর শিক্ষার্থী তাসনিম তীব্র মানসিক ধাক্কায় হৃদরোগ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ করেছে। একই সাথে শিক্ষিকার মৃত্যুর খবর শুনে ধাক্কা সামলাতে না পেরে এক স্কুলছাত্রীর মৃত্যুর খবরও তারা পেয়েছেন। এই জোড়া মৃত্যুর ঘটনায় থানায় মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, ‘শিক্ষিকা ও ছাত্রীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সড়কে ধান-খড় শুকানো বন্ধে জনসচেতনতা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের অভিযোগ, সড়কের ওপর ধান মাড়াই ও খড় শুকানোর কারণে রাস্তা সরু হয়ে যাচ্ছে এবং এমন দুর্ঘটনা অহরহ ঘটছে।আমরা এর প্রতিকার চাই।প্রশাসন ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ