কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জাতীয় ছাত্র শক্তির আহবায়ক কমিটি গঠন

সারাদেশ
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জাতীয় ছাত্র শক্তির আহবায়ক কমিটি গঠন

নবগঠিত কমিটিতে সাজেদুল ইসলাম রাফসানকে আহ্বায়ক, মিজানকে মুখ্য সংগঠক এবং তুষারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

০৫ মে ২০২৬, ১২:৪৯ পিএম

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় জাতীয় ছাত্র শক্তির নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির কুমিল্লা উত্তর জেলা আওতাধীন দেবিদ্বার উপজেলা শাখার ১৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সম্প্রতি অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে সাজেদুল ইসলাম রাফসানকে আহ্বায়ক, মিজানকে মুখ্য সংগঠক এবং তুষারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। জানা গেছে, কমিটির বিভিন্ন পদে স্থানীয় শিক্ষার্থী ও তরুণদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নবনির্বাচিত আহ্বায়ক সাজেদুল ইসলাম রাফসান বলেন, জাতীয় ছাত্র শক্তির আদর্শকে ধারণ করে আমরা শিক্ষার্থীদের অধিকার রক্ষা, সামাজিক উন্নয়ন এবং গঠনমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখবো। মুখ্য সংগঠক মিজান বলেন, সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে। অন্যদিকে সদস্য সচিব তুষার জানান, নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে। সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি কুমিল্লা অঞ্চলে জাতীয় ছাত্র শক্তির কার্যক্রমকে আরও বেগবান করবে এবং শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক নেতৃত্ব গড়ে তুলতে সক্ষম হবে।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ