সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃত্বে আহমেদ আবু জাফর ও আলী আজগর ইমন

গণমাধ্যম
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেতৃত্বে আহমেদ আবু জাফর ও আলী আজগর ইমন
২৫ এপ্রিল ২০২৬, ৫:৪৩ পিএম

সারাদেশে গণমাধ্যমকর্মীদের ওপর অব্যাহত নির্যাতন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠন করা হয়েছে। নবগঠিত এই কাউন্সিলে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বাংলা পোর্টালের সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি আলী আজগর ইমন।

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) দুপুরে দেশের বিভিন্ন অঞ্চলের সাংবাদিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভা শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই ১৫১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। এই কমিটিতে সাংবাদিকদের পাশাপাশি আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, ইমাম, পুরোহিত, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, নারী নেত্রী, ছাত্রনেতা, এনজিও প্রতিনিধি, আইটি বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীদের সম্পৃক্ত করা হবে। সমাজের সকল স্তরের মানুষের অংশগ্রহণে একটি সমন্বিত সুরক্ষা বলয় তৈরি করাই এর মূল লক্ষ্য।

উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময়ে দেশে সাংবাদিক নির্যাতনের হার বেড়ে যাওয়ায় এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় শাখা কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহযোগী সংগঠন হিসেবে এটি মূলত মাঠ পর্যায়ের সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করবে।

ভার্চুয়াল সভায় নেতৃবৃন্দ জানান, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল গঠনের মধ্য দিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও আধুনিক ও সম্প্রসারিত করা হবে। দ্রুততম সময়ের মধ্যে যাচাই-বাছাই শেষে অন্যান্য পদগুলো পূরণ করে একটি পূর্ণাঙ্গ সাংগঠনিক রূপরেখা প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ