বিসিবিতে তামিম যুগের শুরু: বুলবুলের পর্ষদ ভেঙে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি

খেলাধুলা
বিসিবিতে তামিম যুগের শুরু: বুলবুলের পর্ষদ ভেঙে ১১ সদস্যের নতুন অ্যাডহক কমিটি

ক্রিকেটার তামিম ইকবাল। ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ৭:৪৩ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। দেশসেরা ওপেনার তামিম ইকবাল এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী তিন মাস বিসিবি পরিচালনা করা এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করাই হবে এই কমিটির প্রধান কাজ।

সভাপতির প্রোফাইল: রেকর্ডলিস্ট তামিম ইকবাল

আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে মোট ১৫ হাজার ২৪৯ রান রয়েছে তামিমের। টেস্ট ক্রিকেটে তিনি ৭০ ম্যাচে ৫ হাজার ১৩৪ রান করেছেন, যেখানে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ৩১টি হাফসেঞ্চুরি এবং সর্বোচ্চ ইনিংস ২০৬ রান। ওয়ানডে ক্রিকেটে ২৪৩ ম্যাচে করেছেন ৮,৩৫৭ রান, যেখানে ১৪টি সেঞ্চুরি ও ৫৬টি হাফসেঞ্চুরি রয়েছে এবং সর্বোচ্চ ইনিংস ১৫৮ রান। টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ৭৮ ম্যাচে ১,৭৫৮ রান করেছেন, যেখানে রয়েছে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফসেঞ্চুরি এবং সর্বোচ্চ ইনিংস ১০৩ রান। তিন ফরম্যাট মিলিয়ে তার মোট ২৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি রয়েছে।

১১ সদস্যের অ্যাডহক কমিটিতে যারা আছেন:

 তামিম ইকবাল (সভাপতি): সাবেক অধিনায়ক ও দেশের ইতিহাসের সফলতম ব্যাটার।

ব্যারিস্টার রাশনা ইমাম: কমিটির একমাত্র নারী সদস্য। তিনি সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট এবং বর্তমান সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের স্ত্রী।

সৈয়দ ইব্রাহীম আহমদ: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক। তার বাবা বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মির্জা ইয়াসির আব্বাস: প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের ছেলে। তিনি ঢাকা ব্যাংকের পরিচালক ও তরুণ ব্যবসায়ী।

ইসরাফিল খসরু: তরুণ রাজনীতিবিদ ও কলামিস্ট। তিনি বর্তমান সরকারের অর্থমন্ত্রী আমির খসরু মোহাম্মদ চৌধুরীর ছেলে।

ফাহিম সিনহা: সাবেক বোর্ড পরিচালক ও ক্লাব সংগঠক। সাবেক জনপ্রিয় ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক সহসভাপতি এবং পরিচালক আফজালুর রহমান সিনহার ছেলে তিনি।

মিনহাজুল আবেদীন নান্নু: বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক।

রফিকুল ইসলাম বাবু: অভিজ্ঞ ক্রীড়া সংগঠক ও বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি ইন্দিয়া রোড ক্রীড়া চক্রের কাউন্সিলর।

তানজিল চৌধুরী: প্রাইম ব্যাংকের চেয়ারম্যান ও ইস্টকোস্ট গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। এছাড়া তিনি বিসিবির সাবেক পরিচালক।

মির্জা সালমান ইস্পাহানি: বিসিবির সাবেক পরিচালক, ইস্পাহানি লিমিটেডের চেয়ারম্যান ও ব্যারিস্টার।

আতহার আলী খান: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার, সাবেক নির্বাচক ও জনপ্রিয় ধারাভাষ্যকার।


সর্বশেষ

আরো পড়ুন
দক্ষ মানবসম্পদ গঠনে রংপুরে প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর জোর

দক্ষ মানবসম্পদ গঠনে রংপুরে প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর জোর

শিক্ষা
রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ভবনে বাসের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ভবন-সিএনজি; বৃদ্ধসহ দুইজন গুরুতর আহত।

রাঙ্গামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ভবনে বাসের ধাক্কা, ক্ষতিগ্রস্ত ভবন-সিএনজি; বৃদ্ধসহ দুইজন গুরুতর আহত।

অন্যান্য
জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, আপনাদের কর্মকান্ডে কেউ যেন কষ্ট না পায়- মির্জা ফখরুল

জনগণ আপনাদের উপর আস্থা রেখেছে, আপনাদের কর্মকান্ডে কেউ যেন কষ্ট না পায়- মির্জা ফখরুল

রাজধানী
বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

বেনাপোলে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরে হামলা, আহত ৪

সারাদেশ
যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

যশোর প্রেসক্লাবে সদস্যপদ নিয়ে চরম ক্ষোভ: ৭ দিনের আল্টিমেটাম সাংবাদিক ইউনিয়নের

গণমাধ্যম
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডা ও ফার্মাসিস্টকে কারন দর্শানোর নির্দেশ

অপরাধ ও দুর্নীতি
বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

আটককৃত মালামালের মূল্য ৩,১৯,৪০০/-(তিন লক্ষ ঊনিশ হাজার চারশত) টাকা। / বেনাপোল সীমান্তে ৫০ বোতল নেসার সিরাপ ও অবৈধ মালামাল আটক

সারাদেশ