টাকা নেই এটিএম-এ, গোবিন্দগঞ্জে চরম ভোগান্তিতে গ্রাহকরা

জনদুর্ভোগ
টাকা নেই এটিএম-এ, গোবিন্দগঞ্জে চরম ভোগান্তিতে গ্রাহকরা
৩০ মে ২০২৬, ১০:০৪ এএম

ঈদের ছুটি ও পরবর্তী সময়ে গোবিন্দগঞ্জ পৌর শহরের প্রধান দুটি ব্যাংকের এটিএম বুথগুলোতে টাকা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন শত শত গ্রাহক। বিশেষ প্রয়োজনে টাকা তুলতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ।

​সরেজমিনে দেখা যায়, পৌর শহরের নুরজাহান কমপ্লেক্স এবং দক্ষিণ বাসস্ট্যান্ডের হাজী ক্লিনিক সংলগ্ন ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথগুলো খোলা থাকলেও ভেতরে টাকা নেই। দায়িত্বরত সিকিউরিটি গার্ডরা জানান, টাকা না থাকায় তারা কেবল নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। একই অবস্থা ইসলামী ব্যাংকের এটিএম বুথেরও। গত বুধবার (২৭ মে) ব্যাংক ছুটির পর থেকেই বুথটি বন্ধ রয়েছে।

​ভুক্তভোগী গ্রাহকদের অভিযোগ, কার্ডের বার্ষিক চার্জ এবং আন্তঃব্যাংক লেনদেনে অতিরিক্ত ট্রানজেকশন ফি দেওয়ার পরেও এই সময়ে সেবা না পাওয়া অযৌক্তিক। কর্মজীবী অনেক মানুষ জরুরি প্রয়োজনে টাকা তুলতে না পেরে চরম বিপাকে পড়েছেন। গ্রাহকদের দাবি, ছুটির দিনে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে আরও সতর্ক হওয়া প্রয়োজন।