নোয়াখালী সদর হাসপাতালে হামের রোগীর চাপ, শয্যা সংকটে ভর্তি শিশু

জাতীয়
নোয়াখালী সদর হাসপাতালে হামের রোগীর চাপ, শয্যা সংকটে ভর্তি শিশু

নোয়াখালী সদর হাসপাতালে হামের রোগীর চাপ, শয্যা সংকটে ভর্তি শিশু

১৪ মে ২০২৬, ৬:৫৬ পিএম

নোয়াখালী সদর হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের শিশু বিভাগের ৩য় ও ৪র্থ তলায় বর্তমানে ৭১ জন হামে আক্রান্ত শিশু ভর্তি রয়েছে। রোগীর অতিরিক্ত চাপে অনেক শিশুকে বারান্দা ও সিঁড়ির পাশেও রাখতে হচ্ছে বলে জানা গেছে।

এছাড়া হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ২৪ জন রোগী ভর্তি রয়েছে। সেখানেও শয্যা সংকটের কারণে অনেক রোগীকে ফ্লোরে অবস্থান করতে হচ্ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, হাম অত্যন্ত ছোঁয়াচে রোগ। সামান্য অসতর্কতায় একজন শিশুর কাছ থেকে অন্য শিশুর মধ্যে দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, সময়মতো শিশুদের হাম প্রতিরোধী টিকা নিশ্চিত করতে হবে। পাশাপাশি জ্বর, সর্দি, চোখ লাল হওয়া কিংবা শরীরে লাল দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনে হাসপাতালে ভর্তি করাতে হবে।

সর্বশেষ

আরো পড়ুন
বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

বাউফলে বোরো ধান সংগ্রহে উন্মুক্ত লটারি নির্বাচিত ২৫৬ কৃষক

সারাদেশ
কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

কুবির নতুন উপাচার্যকে ছাত্রদল-ছাত্রশিবিরের শুভেচ্ছা

ক্যাম্পাস
দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

দীর্ঘ শিক্ষাযাত্রার ইতি, ‎মণিরামপুর মশিয়াহাটি ডিগ্রী কলেজের অধ্যাপক বিপ্লব কুমার বিশ্বাসকে বিদায় সংবর্ধনা

সারাদেশ
গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গোপালগঞ্জে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ৫৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

গণমাধ্যম
মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা / মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা

অপরাধ ও দুর্নীতি
কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

কয়েক ঘণ্টার মধ্যেই বাতিল বেরোবির নতুন ভিসি নিয়োগ

ক্যাম্পাস
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. মামুন অর রশিদ

ক্যাম্পাস