আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ

জনদুর্ভোগ
আগৈলঝাড়ায় ব্রিজের ঢালাইয়ে রডের বদলে বাঁশ
১৫ এপ্রিল ২০২৬, ৬:৫২ পিএম

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় একটি আয়রন ব্রিজের ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি ব্যবহারের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য সোহেল মোল্লার বিরুদ্ধে। জনগুরুত্বপূর্ণ এই নির্মাণ কাজে এমন জালিয়াতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ও তোলপাড় সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর বারপাইকা গ্রামের রুহুল হোসেনের বাড়ির সামনে ইউনিয়ন পরিষদের অর্থায়নে ৪৫ ফুট দীর্ঘ ও সাড়ে ৫ ফুট প্রস্থের এই ব্রিজটি নির্মাণ করা হয়। অভিযোগ রয়েছে, ব্রিজের উত্তর পাড়ে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই দেওয়া হয়েছে। এছাড়া ৫ ইঞ্চি ঢালাই দেওয়ার নিয়ম থাকলেও দেওয়া হয়েছে মাত্র সাড়ে ৩ ইঞ্চি। ৮ ইঞ্চি পরপর রড দেওয়ার নিয়ম থাকলেও ঠিকাদার ১ ফুট দূরত্ব বজায় রেখে কাজ করেছেন।

গ্রামবাসীর অভিযোগ, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল মোল্লা ব্রিজটি নির্মাণের অজুহাতে স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সময়ে ৮৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। এমনকি ঢালাইয়ের দিন সিমেন্ট কম হওয়ায় স্থানীয়দের টাকায় ৫ ব্যাগ সিমেন্ট কেনাতে বাধ্য করেন তিনি।

অভিযুক্ত ইউপি সদস্য সোহেল মোল্লা টাকা নেওয়ার কথা অস্বীকার করে দাবি করেন, বাঁশের ব্যবহার স্থানীয়রা করেছে এবং তা মূল ব্রিজের বাইরে। তবে রত্নপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার জানিয়েছেন, ব্রিজের ঢালাইয়ের জন্য সম্প্রতি এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল।

উপজেলা প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী জানান, বিভাগকে না জানিয়েই এই ঢালাইয়ের কাজ করা হয়েছে, যা সম্পূর্ণ নিয়মবহির্ভূত। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিখন বনিক বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি দেখেছি। সরেজমিন তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ