হবিগঞ্জের ব্রীজের কাজে ধীরগতি

সারাদেশ
হবিগঞ্জের ব্রীজের কাজে ধীরগতি
০৯ মে ২০২৬, ৬:১৮ পিএম

বৃষ্টি ও বন্যার পানির তোড়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের নিকটবর্তী করাঙ্গী নদীর উপর নির্মিত বাঁশের সাঁকো ভেসে গেছে। প্রায় ২০ দিন আগে এ ঘটনা ঘটলেও এখনো বিকল্প ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়, দীর্ঘদিন ধরে ভেড়াখাল, চানপুর, আলাপুরসহ আশপাশের প্রায় পাঁচটি গ্রামের মানুষ নিজ উদ্যোগে বাঁশের সাঁকো তৈরি করে নদী পারাপার করতেন। নদীর দুই পাড়ে মসজিদ, মাদরাসা, কৃষিজমি ও বাজারে যাতায়াতের জন্য এই সাঁকোটিই ছিল একমাত্র ভরসা।

এদিকে বহু আবেদন-নিবেদনের পর অবশেষে একটি ব্রিজ নির্মাণ কাজ শুরু হলেও তা চলছে অত্যন্ত ধীরগতিতে। ফলে নতুন ব্রিজ চালুর আগেই একমাত্র ভরসার বাঁশের সাঁকোটি পানির স্রোতে ভেঙে ভেসে যাওয়ায় বিপাকে পড়েছেন প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষ।

স্থানীয়রা জানান, বর্তমানে ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে। শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীরা প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনও হয়ে পড়েছে কষ্টসাধ্য।এলাকাবাসী দ্রুত ব্রিজ নির্মাণ কাজ শেষ করে নিরাপদ যাতায়াত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ

আরো পড়ুন
পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

যশোর-নড়াইলে কঠোর নজরদারি / পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব

সারাদেশ
ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

ইবি শিক্ষার্থীদের ভাবনায় পবিত্র ঈদুল আজহা: ত্যাগ ও তাকওয়া পরীক্ষা

শিক্ষা
বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

বাউফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত 'জুলাই বিপ্লবের' শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

সারাদেশ
বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

বেনাপোল সীমান্তে ২৫ লক্ষ টাকার অবৈধ মালামাল আটক

সারাদেশ
রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার।

নারী-শিশু
ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ছাত্রী নিবাসে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অপরাধ ও দুর্নীতি
মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

মাদকবিরোধী অভিযানে সাফল্য: রাঙ্গামাটি ডিবি টিমকে পুলিশ সুপারের অর্থ পুরস্কার।

সারাদেশ

সারাদেশ এর আরও সংবাদ

আরো পড়ুন