উল্লাপাড়ায় গাও গেরাম না থাকা পাথারে একা এক দোকানি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথারে ফুচকা ঝালমুড়ি নিয়ে একা এক দোকানি জমিয়ে ব্যবসা করছেন। এলাকার মাঠে কাজ করা কৃষকেরা ও পথচারীরা তার খদ্দের বলে জানা গেছে।
উপজেলার মোহনপুর ইউনিয়নের দহকুলা - কালিয়াকৈর সাবমারজিবল সড়কের কুমার ব্রীজের উপর মাস দুয়েক হলো কৈবর্তগাতীর আঃ জব্বার দোকান খুলে বসেছেন। তিনি দোকানে ফুচকা , ঝালমুড়ি বেচেন। এর পাশাপাশি চা বেচবেন বলে জানান।একেবারে ফাকা জায়গায় কুমার ব্রীজের আশেপাশে দেড় - দুই কিলোমিটারের মাঝে কোনো গাও গেরাম কিংবা বসতি নেই। কুমার ব্রীজ ঘিরে গোনাইগাতি , সুজা , কৈবর্তগাতী মাঠে শত শত বিঘা আবাদী জমিতে সরিষা , বোরো ধান ফসলের আবাদ হয়। আশেপাশের গ্রামগুলোর কৃষকেরা দিনের বেশিরভাগ সময় ফসলের আবাদে কাজে মাঠে থাকেন। উপজেলার শেষ সীমানার কালিয়াকৈর , সুজা গ্রামের নানা পেশার জনগণ কুমার ব্রীজ হয়ে লাহিড়ী মোহনপুর বাজারে আসেন। আবার অনেকেই সুজা , কালিয়াকৈর এলাকায় যান। পাথার এলাকা বলে পরিচিত কুমার ব্রীজে একজনই আঃ জব্বার দোকান দিয়েছেন। তিনি বলেন প্রায় সতেরো বছর ধরে এসবের ব্যবসা করছেন। আগে বিভিন্ন এলাকায় দোকানদারি করেছেন। এখন কুমার ব্রীজে দোকান দিয়েছেন। রাত নয়টা অবধি দোকান খোলা রাখেন। প্রতিদিন আড়াই থেকে তিন হাজার টাকা কেনাবেচা হয়। তিনি বলেন মাঠে কাজ করতে আসা অনেক কৃষক তার দোকানের খদ্দের বলে জানান।
আপনার মতামত লিখুন