‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়েই জুলাই সনদ বাস্তবায়ন: বিএনপি
জুলাই জাতীয় সনদে ‘নোট অব ডিসেন্ট’ আমলে নিয়ে রাষ্ট্র সংস্কারে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিএনপি সরকার তা বাস্তবায়ন করবে। একইসঙ্গে অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যাচাই-বাছাই করে বেশ কয়েকটি সংযোজন ও বিয়োজন করবে।
সরকার গঠনের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ আলোচনা হয়। শনিবার (৪ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, বৈঠকে মূলত সরকারের ৪৭ দিনের কাজের মূল্যায়ন ও পর্যালোচনা করা হয়েছে। এ ছাড়া দেশের বিদ্যমান সংকট, বিশেষ করে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় উত্তরণের পথ খোঁজা হয়েছে।
জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে মঈন খান বলেন, জুলাই সনদে যেসব কমিটমেন্ট করেছে, বিএনপি তার সবই বাস্তবায়ন করবে।
আপনার মতামত লিখুন